বাংলাদেশ

তারেক রহমানের সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার, ঈদগাহ থানায় প্রস্তুতি সভা

ঈদগাহ প্রতিনিধি | বেঙ্গল মিরর

তারেক রহমানের সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার, ঈদগাহ থানায় প্রস্তুতি সভা

তারেক রহমানের সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার, ঈদগাহ থানায় প্রস্তুতি সভা

আসন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ঈদগাহ থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এ অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাই সফরকে সফল ও সুশৃঙ্খল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঈদগাহ থানার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সভা শেষে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।